ঝালকাঠিতে মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

০৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা © টিডিসি

পদ্মা-মেঘনাসহ ইলিশের বিচরণ রয়েছে এমন নদ-নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নির্দেশ মোতাবেক ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে রাত ১২টা থেকে শুরু হবে মৎস্য দপ্তরের অভিযান।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড টানা ২২ দিনের অভিযানের জন্য সব প্রস্তুতি নিয়েছে।

নিষেধাজ্ঞা এবং বৈরি আবহাওয়া থাকায় ঝালকাঠির নদীগুলোতে আগে থেকেই মাছ ধরা নৌযান নোঙর করে রাখছেন জেলেরা। তবে মৌসুমী জেলেদের আনাগোনা দেখা গেছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কয়েকটি পয়েন্টে।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকা অবস্থায় মৌসুমী জেলে ও বিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না। ১৭ কিলোমিটার জুড়ে নদীসহ এবার নদী তীরবর্তী স্থলপথেও অভিযান চালানো হবে। দিনে ও রাতে পৃথকভাবে ৮টি টহল টিম অভিযান পরিচালনা করবে।’

তিনি বলেন, ‘এই ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সবাইকেই আইনের আওতায় নেওয়া হবে। তাতে যদি মৎস্য অফিসের কেউ জড়িত থাকে তারও বিচার করা হবে।’

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950