বিশ্ব নদী দিবস আজ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ PM
বিশ্ব নদী দিবসে প্রবাহমান নদী

বিশ্ব নদী দিবসে প্রবাহমান নদী © টিডিসি ফটো

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী রক্ষা ও সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের সেপ্টেম্বরের চতুর্থ রবিবার এ দিবস উদযাপন করা হয়।

বিশ্ব নদী দিবসের সূচনা হয় ২০০৫ সালে কানাডার পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলো-এর উদ্যোগে। শুরুতে এটি কানাডায় নদী রক্ষার একটি বিশেষ প্রচারণা হিসেবে শুরু হলেও, পরবর্তীতে এটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে নদী দিবস পালিত হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য— ‘সুস্থ নদী, সুস্থ পৃথিবী’। নদীর গুরুত্ব, দূষণ ও দখল রোধ এবং স্বাভাবিক প্রবাহ রক্ষার প্রতি মানুষকে সচেতন করাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রসহ সহস্রাধিক ছোট-বড় নদী দেশের কৃষি, সেচ, মৎস্য আহরণ, নৌপথে পরিবহন ও পর্যটনের প্রধান চালিকাশক্তি। কিন্তু নদীগুলো বর্তমানে বড় সংকটে রয়েছে। নদীর নাব্যতা হ্রাস, শিল্প ও গৃহস্থালি বর্জ্যে দূষণ, অবৈধ স্থাপনা ও নগর সম্প্রসারণের কারণে নদীভূমি দখল এবং উজানে বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: নীলক্ষেতে ব্যালট ছাপানোসহ নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য

ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি ইতোমধ্যে মারাত্মকভাবে দূষিত। দক্ষিণাঞ্চলের নদীগুলোর লবণাক্ততা বেড়ে কৃষি ও পানীয় জলের জন্য হুমকি তৈরি করছে। এছাড়া ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ নদীর স্বাভাবিক পরিবেশকে আরও ব্যাহত করছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি ও কৃষিকে টিকিয়ে রাখতে হলে নদী রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। নদী দখলমুক্ত করা, দূষণ রোধে কার্যকর আইন প্রয়োগ এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950