রাতে ক্লাবঘর নির্মাণ, বিকেলে ভাঙল প্রশাসন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
খালের জায়গায় নির্মাণ করা ক্লাবঘর ভাঙা হচ্ছে

খালের জায়গায় নির্মাণ করা ক্লাবঘর ভাঙা হচ্ছে © টিডিসি

পটুয়াখালীর পৌর শহরের ডাকঘরের সামনে খালের জায়গায় রাতে নির্মাণ করা হয় একটি ক্লাবঘর। তবে বিকেলে ভেঙে দিয়েছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় ‘বকুলতলা স্টার ক্লাব’-এর সদস্যরা খালের জায়গায় টিনশেড ঘর নির্মাণ করেন। তবে প্রশাসন জানায়, এটি সরকারি খাস জায়গায় অবৈধভাবে স্থাপন করা হয়েছিল।

অপর দিকে একই দিন বিকেলে ক্লাবঘর রক্ষার দাবিতে শহরে মিছিল ও মানববন্ধন করেন ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্যরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাউফলের সুনাম বৃদ্ধি করেছি। কিন্তু আমাদের ক্লাবের কোনো স্থান নেই বা ঘরও নেই। তাই বাউফলের স্বার্থে ক্লাবঘর রক্ষা করা জরুরি।’ ঘরটা না ভাঙতে প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।

বাউফলের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) সোহাগ মিলু বলেন, ‘খবর পেয়ে সকালে সার্ভেয়ারকে দিয়ে তদন্ত করে নিশ্চিত হই সরকারি জমি দখল করে ক্লাবটি নির্মাণ করা হয়েছে। পরে নিয়মানুযায়ী উচ্ছেদ অভিযান করা হয়েছে।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬