আমি নিজে অন্যায় করব না, কাউকে করতে দেব না: এমপি এস এম জিলানী

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ PM
সনাতন ধর্মীয় অনুষ্ঠানে এমপি এস এম জিলানী

সনাতন ধর্মীয় অনুষ্ঠানে এমপি এস এম জিলানী © টিডিসি ফটো

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া সদর উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশের মাঠে দলীয় নেতাকর্মীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়; ইতিহাস সাক্ষী দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও মুহূর্তে পরিস্থিতি বদলে গেছে। তাই ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

এস এম জিলানী আরও বলেন, আমি আগে একটি দলের মনোনীত প্রার্থী ছিলাম, এখন আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল মানুষের এমপি। আমার কাছে সবাই সমান। সকলেই সমান সুযোগ-সুবিধা পাবে।

এর আগে কোটালীপাড়ার উনশিয়া ভট্টের বাগানে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক নারী তার বাড়িতে প্রবেশের রাস্তা নির্মাণের দাবি জানালে তিনি সে রাস্তাটি করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এমপি এস এম জিলানী বলেন, কোটালীপাড়ার মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায় আমাকে যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস দিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থা ধরে রাখতে কাজ করে যাব।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬