চাঁদপুরে কলেজে উদ্ধারকৃত কঙ্কাল ঘিরে রহস্য!

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ PM
উদ্ধারকৃত কঙ্কাল

উদ্ধারকৃত কঙ্কাল © টিডিসি

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় একটি পরিত্যক্ত সরকারি বাসভবন থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন প্রদর্শক অশোক কুমার রায় প্রথমে দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কলেজ প্রিন্সিপালের পরিত্যক্ত সরকারি বাসভবনের পিছনে পানির মোটর রাখার কক্ষে কঙ্কালটি দেখতে পায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে ওই ব্যক্তি পানির মোটর চুরি করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারেন। ধারণা করা হচ্ছে, ভাঙা টিনের চাল দিয়ে ঢুকে মোটর খোলার সময় বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পিবিআই ও সিআইডি টিমও উপস্থিত হয়। পরে এসআই মো. সাকিব হোসেনের নেতৃত্বে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পুলিশ স্কর্টের মাধ্যমে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9