উপকূলে জলবায়ু ন্যায় রূপান্তরের ডাক, পটুয়াখালীতে জারি গানে পরিবেশ আন্দোলন 

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
শুক্রবার পটুয়াখালীতে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর’।

শুক্রবার পটুয়াখালীতে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর’। © টিডিসি

গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত হলো ভিন্নধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর’। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে জারি গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় লবণাক্ত পানির যন্ত্রণা, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ভয়াবহতা ও নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা।

অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। সহযোগিতায় ছিল গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন।

আয়োজকদের মতে, লোকজ সংস্কৃতির মাধ্যমে জটিল ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন সহজে মানুষের কাছে পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ।

গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ফাউন্ডার খাইরুল ইসলাম মুন্না বলেন, ‘উপকূলীয় মানুষের টিকে থাকার জন্য ফসিল ফুয়েলের পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর জরুরি। তরুণদের সম্পৃক্ত করে এ দাবিকে জাতীয় পর্যায়ে আরও জোরদার করতে হবে।’

আয়োজকরা জানান, জলবায়ু ন্যায়ের দাবিতে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬