লক্ষ্মীপুরে লরির ধাক্কায় শিশু নিহত

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ PM
নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হচ্ছে

নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হচ্ছে © টিডিসি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে পেট্রোলপাম্পের সামনে লরির ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি চরশাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শয়েলের একমাত্র মেয়ে। 

জানা গেছে, পরিবারসহ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে। অনুষ্ঠানের চলাকালে বাইরে বের হওয়ার সময় দ্রুতগামী একটি লরি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬