সিরাজগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ PM
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার © টিডিসি

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার দোকানে ঢুকে পড়ায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়াগামী একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মুদি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানে থাকা ব্যবসায়ী গুরুতর আহত হন। 

ঘটনার পর উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘আজ শুক্রবার ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় অজ্ঞাত দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ভেঙে যায়। এ সময় দোকানের সামনে বসে থাকা হাফিজুল ইসলাম (৩৫) ও আমিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।
নিহতদের দ্রুত উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল ইসলাম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত আমিরুল ইসলামকে বগুড়ায় স্থানান্তর করা হয়। ইতোমধ্যে গাড়িচালক এবং আরও ২ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটির মামলা প্রক্রিয়াধীন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9