ফেনীতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ 

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ PM
সড়কে ঝরল দুই প্রাণ

সড়কে ঝরল দুই প্রাণ © টিডিসি ফটো

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট ও সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মৃত আবু ইউছুপের ছেলে আহমেদ শরীফ (৩৮) ও ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুরের মো. মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া ইউনিয়ন পরিষদ গেইট এলাকায় চট্টগ্রামমুখী লেনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহমেদ শরীফ (৩৮) গুরুতর আহত হয়৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাজিলপুর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশের ঝোপে একটি সিএনজি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত সিএনজি অটোরিকশা চালক ইব্রাহিম লালপুল এলাকা থেকে সিএনজিতে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9