৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ PM
বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়

বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এতে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বেলা ১১টায় বিজয়নগরের চান্দুরা বাস স্ট্যান্ডে অবরোধ সৃষ্টি করেন স্থানীয় বাসিন্দারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় আধা ঘণ্টার আলোচনার পর দাবি পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, ‌‘চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার ফলে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ দুই ইউনিয়নের মানুষ। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেওয়া হবে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9