সিএনজি স্টেশনে বিস্ফোরণে পুড়ল বাসসহ ১১ যান, গুরুতর আহত ৬

২১ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:৫১ AM
সিএনজি স্টেশনে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ

সিএনজি স্টেশনে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ © সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি স্টেশনে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে সকাল ৬টার দিকে বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো স্টেশনটি পুড়ে যায়। এছাড়াও স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাস পুড়ে যায়। 

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিন তালার একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন বলে চিৎকারের শব্দ শুনি। তখন উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন প্রাণে বাঁচাতে তিন তলা থেকে লাফ দেই। বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৬ জন আহত হয়েছে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9