গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

০২ আগস্ট ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর আসে। ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর একে একে ১১টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, এ মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence