গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

০২ আগস্ট ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়।

জানা গেছে, ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

 

তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬