সিগারেট থেকে গ্যাস সিলিন্ডারে আগুন, দ্বগ্ধ দম্পত্তি

২৮ জুলাই ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

সাভার উপজেলার আশুলিয়ায় একটি বাড়ির রান্না ঘরে সিগারেট থেকে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে দ্বগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধ মিন্টু ও ববিতাকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের শতকরা ৬০ ভাগ ও ববিতার ৩৫ ভাগ পুড়ে গেছে।’

জানা গেছে, দ্বগ্ধ দম্পত্তি আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তারা ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় অপারেটর পদে চাকুরি করতেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে।

বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, ‘মিন্টু ও ববিতা দুইজনে একই কারখানায় কাজ করে। মিন্টু সিগারেট খাওয়ার জন্য বারান্দার রান্না ঘরে যায়। আগুন জ্বালানোর সাথে সাথে তার শরীরে আগুন লাগে। ওই সময় ববিতাও কাছাকাছি ছিল। তার শরীরেও আগুন লাগে। গ্যাসের সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হয়ে রান্না ঘরে জমা ছিল। কোনো বিস্ফোরণ হয়নি এবং রান্না ঘরের কোনো ক্ষতিও হয়নি।’  

 

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬