ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ PM
লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত

লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত © টিডিসি

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত প্রাঙ্গণে লিয়াকত আলীকে আনার আগে থেকেই কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ঢাকার পল্টন থানায় বিএনপির কার্যালয়ে হামলার একটি মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখায়। এর আগে ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায়ও তাকে আসামি করা হয়।

লিয়াকত আলীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য জানান, ঝালকাঠির মামলায় মঙ্গলবার শোন অ্যারেস্ট দেখানো হলে আদালতে জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬