কক্সবাজার সৈকতে গোসলে নেমে ক্রিকেটার মুশফিকের ভাতিজা নিখোঁজ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ AM
ক্রিকেট তারকা মুশফিকুর রহিম

ক্রিকেট তারকা মুশফিকুর রহিম © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার সন্ধানে রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছেন। জানা গেছে, নিখোঁজ আহনাফ ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের ভাতিজা।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে নামেন আহনাফ। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হন। তবে উদ্ধারকর্মীদের তৎপরতায় দুজনকে উদ্ধার করা গেলেও ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও আহনাফের কোনো সন্ধান মেলেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আমরা সম্ভাব্য সব উপায়ে তাকে খুঁজছি। সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চলছে।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, দুপুরে তিনজন নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। আহনাফের সন্ধানে আমরা তৎপরতা চালাচ্ছি।

আহনাফ নিখোঁজের এ ঘটনায় মুশফিকুর রহিম গণমাধ্যমকে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬