বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

২০ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
উদ্ধার করা জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে

উদ্ধার করা জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া  নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ২০ জন জেলে ছিলেন। এর মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে পাইপ বয়া-সংলগ্ন সমুদ্র এলাকা থেকে একটি মাছধরা ডিঙ্গি ট্রলার ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলেরা হলেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। 

গুরুতর আহত কয়েকজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের বরাতে জানা গেছে, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে ট্রলারটি নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। ডুবির পর প্লাস্টিকের পানির ড্রামের সাহায্যে তারা দুই দিন ভেসে থাকার পর উদ্ধার হন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চলমান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬