বিসিবি নির্বাচন: বুলবুলের পদত্যাগ চাইলেন তামিম

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ PM
আমিনুল ও তামিম ইকবাল

আমিনুল ও তামিম ইকবাল © সংগৃহীত

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশের ক্রিকেট পাড়ায়। অক্টোবরের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ও সাবেক অধিনায়ক তামিম।

নির্বাচনে অংশ নিতে হলে সভাপতির পদ থেকে বুলবুলের পদত্যাগ করা উচিত বলে মনে করেন তামিম। বেসরকারি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় ওনার রিজাইন করে দেওয়া উচিত। কারণ, এটা ফেয়ার থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যেহেতু উনি একজন সৎ ব্যক্তি, আমার বিশ্বাস স্বচ্ছ সিদ্ধান্ত নেবেন।’

তামিম আরও বলেন, ‘উনি চাইলে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন—নির্বাচনের এক মাস আগে পদত্যাগ করে। এতে অন্তত নির্বাচনের আগে কারও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। এখন যদি পাঁচ দিন আগে গিয়ে রিজাইন করেন, তার কোনো অর্থ থাকে না।’

এদিকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বুলবুল, যা নিয়েও চলছে বিতর্ক। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা ও সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তামিম।

এই নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল। আপাতত সভাপতি হওয়ার ভাবনা তার নেই বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক লক্ষ্য, পরিচালনায় যুক্ত হয়ে দেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখা। তবে বাকি পরিচালকদের সমর্থন পেলে সভাপতির চেয়ারে বসতে চান তিনি।

ট্যাগ: ক্রিকেট
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬