তিস্তা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
মেহেদি হাসান মুহিদ

মেহেদি হাসান মুহিদ © সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাস্টারের ছেলে। সম্প্রতি তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করে দেশে ফিরেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চারজন বন্ধু মিলে আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। কিছুক্ষণ পর তিনজন বন্ধু তীরে উঠলেও মুহিদ স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ফায়ার ফাইটার আতাউর রহমান বলেন, ‌‘রংপুর থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে। তারা আমাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬