ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

২৯ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
নিহত তানভীন হাসান

নিহত তানভীন হাসান © টিডিসি

লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীন হাসান (১৯) নামে  মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়া মোড়ে লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তানভীন হাসান ওই ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক ঘটনা স্থানে পৌছেলে কাকিনা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো তানভীর হাসান এসময় ড্রাম ট্রাকটি মোড় নিচ্ছিলেন ঠিক ঔ সময়ে মোটরসাইকেল চালক তানভীর হাসানও মোড় নেন। এ সময় ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনার স্থানেই তার মৃত্যু হয়।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬