শেরপু‌রে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

২৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:২৯ AM
গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার শাহাজাদার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে এবং আজ দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে আদালত শাহাজাদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬