এনআইডি জালিয়াতির চেষ্টায় রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

২৬ আগস্ট ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ PM
আটককৃত রোহিঙ্গা দম্পতি

আটককৃত রোহিঙ্গা দম্পতি © টিডিসি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে ভুয়া কাগজপত্র দেখিয়ে ভোটার হতে এসে রোহিঙ্গা এক দম্পতি আটক হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে তাঁদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৩২) ও তার স্বামী মো. আনিস (৩৮)। তারা কক্সবাজার জেলার উখিয়া টেংখালী ক্যাম্প-১২ এর G-৪ ব্লকের বাসিন্দা বলে স্বীকার করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই দম্পতি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য আবেদন করতে আসেন। এসময় তাদের প্রদত্ত নাম-ঠিকানা, আঞ্চলিক ভাষা ও কাগজপত্র দেখে নির্বাচন কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হলে তাদের ইউএনও কার্যালয়ে পাঠানো হয়। পরে পুলিশ এসে আটক করে।

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ‘ভুয়া কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে এনআইডি করার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

কামারখন্দ থানার ওসি জানান, আটক রোহিঙ্গা দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9