পিস্তল পরিষ্কার করতে গিয়ে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

২৮ আগস্ট ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীতে পিস্তল পরিষ্কার করার সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাতে ১১টার দিকে এই ঘটনায় ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই পুলিশ সদস্য হলেন, ওয়ারেস আলী (৪৫)। তার পরিচিতি নং বিপি ৭৭৯৪০৩৪৬৬৯। তিনি রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানায় কর্মরত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলীর নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে পাওয়া যায়নি।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬