জুলাই শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, পুলিশ সদস্য প্রত্যাহার

১৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
মাসুদ রেজা

মাসুদ রেজা © সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মাসুদ রেজা নামে পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে পিরোজপুর আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা, সমাবেশ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।’ 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬