টঙ্গীতে স্কুলের পাশ থেকে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

১৮ আগস্ট ২০২৫, ১২:৫০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
১৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

১৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে একটি স্কুলসংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দেয়ালঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৭টার দিকে পথচারীরা বিদ্যালয়ের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও আলাদা একটি পলিথিনে মোড়ানো ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কে বা কারা ওই ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬
অকালে পাঁকছে চুল, আছে খুশকির সমস্যাও— এক কোয়া রসুনে মিলবে স…
  • ২২ নভেম্বর ২০২৬
চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬