কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

২৩ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১২:৪০ AM
ভেসে এল অর্ধগলিত লাশ

ভেসে এল অর্ধগলিত লাশ © সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশের একটি দল। শনিবার (২৩আগস্ট) সকালে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে জোয়ারে ভেসে আসে অজ্ঞাত ওই মরদেহ। তাদের ধারণা, সম্প্রতি ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে কারও হতে পারে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘মরদেহ শরীরে বড় একটি চাঁদর জড়ানো ছিল। তবে শরীর অর্ধগলিত এবং চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মেসির বিতর্কিত কর্মকাণ্ডে হতবাক সবাই
  • ২২ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
  • ২২ নভেম্বর ২০২৬
শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধর…
  • ২২ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে জাল সনদে ৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরি, সাবেক দুই …
  • ২২ নভেম্বর ২০২৬
যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬