ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাসাস নেতা দল থেকে বহিষ্কার

২০ আগস্ট ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:৩৫ AM
বহিষ্কৃত মো. সাজু মিয়া

বহিষ্কৃত মো. সাজু মিয়া © টিডিসি

শেরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার পর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সাজু মিয়াকে বহিষ্কার করেছে সংগঠনটির উপজেলা শাখা। 

বুধবার (২০ আগস্ট) তাকে বহিষ্কার করা হয়। উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির শ্রীবরদী উপজেলা শাখার এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সাজু মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীবরদী থানার পুলিশ কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার থেকে সাজু মিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাজু মিয়া কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘সাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কাকিলাকুড়া বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬