ক্রিকেট ব্যাটে ইয়াবা বহন, বিমানবন্দরে আটক দুই 

১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
আটককৃত জাকির হোসেন ও তানভীর আহমদ

আটককৃত জাকির হোসেন ও তানভীর আহমদ © সংগৃহীত

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় কক্সবাজার বিমানবন্দর থেকে দুই যুবককে আটক করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান,  সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে আটককৃতদের যাত্রা করার কথা ছিল। তবে চেকিংয়ের সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

তিনি আরও বলেন, এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ঢাকাগামী ইউএস বাংলা নামের বিমান পরিবহন সংস্থার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।  

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950