নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর, ডুবুরির উদ্ধার অভিযানে মেলেনি সন্ধান 

১৬ আগস্ট ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৬:০১ PM
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর © টিডিসি

শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীতে গোসল করতে নেমে আব্দুল জলিল (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ইলিশা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইলিশা গ্রামের মৃগী নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে তাদের উদ্ধার করে। তবে নিজেই নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে শেরপুর ও জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও জলিলের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে ফিরে যান।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, আমরা বেলা দেড়টায় খবর পেয়ে সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেয়ে ফেরত আসি। আগামীকাল আবার এসে খোঁজাখুঁজি করা হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬