এক স্কুলের ২২ শিক্ষার্থীকে বহিষ্কার

১২ আগস্ট ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

মারামারি ও বিশৃঙ্খলার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নবম শ্রেণির ৯ জন ও দশম শ্রেণির ১৩ জন রয়েছে। তাদের মধ্যে  দুজনকে ছাড়পত্র (টিসি), ৫ জনকে পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে বরখাস্ত এবং ১৫ জনকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ তৈরি করাসহ গুরুতর ঘটনার অভিযোগ উঠে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ২২ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

অভিযোগ ও সাজার বিষয়ে ইতোমধ্যে শিক্ষার্থী অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সাজার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অন্য শিক্ষার্থীদের কাছে একটি সতর্ক বার্তা পৌঁছাবে; যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬