প্রাইভেট কারে পাওয়া দুই মরদেহের পরিচয় জানা গেল

১১ আগস্ট ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার

গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার © সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি  গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার (১০ আগস্ট) ভোরের দিকে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরও একজন ছিলেন। পরে হাসপাতাল থেকে গাড়ির মালিক একা চলে গেলেও, চালক এবং তার সঙ্গী ওই গাড়িতেই অবস্থান করছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন গাড়ি চালক। তার নাম জাকির। অন্যজনের নাম মিজান। তাদের দুজনের বাড়িই নোয়াখালীর চাটখিলে। তারা একজন রোগী নিতে হাসপাতালে এসেছিলেন। গাড়ির মালিক সৌরভও একই এলাকার।  

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেরও কাজ চলছে। গাড়ির মালিকও আসছেন। সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে। 

 

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950