নিখোঁজের ২০ বছর পর পরিবারে ফিরলেন সালাউদ্দিন

৩০ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০১:৪৭ PM
সালাউদ্দিন ফরাজি

সালাউদ্দিন ফরাজি © টিডিসি

২০০৫ সালের এক বৃহস্পতিবার। ঢাকার মোহাম্মদপুর থেকে গাজীপুরে মেয়ের বাড়ি বেড়াতে বেরিয়েছিলেন সালাউদ্দিন ফরাজি। এরপর থেকেই তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও আর তাঁর খোঁজ পাননি। সবাই ধরেই নিয়েছিলেন, হয়তো তিনি আর বেঁচে নেই। সেই বিশ্বাস ভেঙে দিয়ে দীর্ঘ ২০ বছর পর নিজ গ্রামে ফিরলেন সালাউদ্দিন।

৬৫ বছর বয়সী সালাউদ্দিন সম্প্রতি ভোলার চরফ্যাশনের মায়া ব্রিজ এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দারা সন্দেহ করে খবর দেন সালাউদ্দিনের পরিবারের কাছে। পরে পরিবারের সদস্যরা এসে নিশ্চিত হন, তিনিই বহু বছর আগে নিখোঁজ হওয়া সালাউদ্দিন ফরাজি।

সালাউদ্দিনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার নংলাপাতা গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা জয়নাল ফরাজির ছেলে। জীবিকার তাগিদে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানী ঢাকায় গিয়ে রিকশা চালাতেন তিনি।

২০০৫ সালে গাজীপুরে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি সালাউদ্দিন। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পেতে ঢাকার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালান, নিখোঁজ-সংক্রান্ত প্রচার চালান, কিন্তু সবই ব্যর্থ হয়।

বড় মেয়ে রেখা বেগম বলেন, ‘বাবা নিখোঁজ হওয়ার সময় আমি এক সন্তানের মা। পরে বাবার খোঁজ না পেয়ে অনেকটা হাল ছেড়ে দিয়েছিলাম। ভাবতাম, হয়তো বাবা আর নেই। এখন হঠাৎ করে বাবাকে ফিরে পেয়েছি, এটা যেন এক অলৌকিক ঘটনা।’

বর্তমানে সালাউদ্দিন কথা বলতে পারছেন না, মানসিক অবস্থাও খুব একটা স্থিতিশীল নয়। পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিন পথে পথে ঘুরে বেড়ানোর কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলার শঙ্কা, জরুরি ১৪ নির্দেশনা জারি

সালাউদ্দিনের স্ত্রী মাসুমা বলেন, ‘২০ বছর ধরে স্বামীর প্রতীক্ষায় ছিলাম। কখনো ভেবেছি ফিরে আসবেন, কখনো মনে হয়েছে আর দেখা হবে না। অনেক কষ্টে সন্তানদের মানুষ করেছি। এখন ওনাকে ফিরে পেয়ে যেন নতুন জীবন পেয়েছি।’

পরিবারের আবেগঘন এই পুনর্মিলনের ঘটনায় এলাকার লোকজনও আবেগ আপ্লুত। তবে নিশ্চিতভাবে সালাউদ্দিন ফরাজির পরিচয় প্রমাণে পুলিশ ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘সালাউদ্দিনের মেয়ে রেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। রিপোর্ট এলেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে তিনি সালাউদ্দিন ফরাজি কি না।

২০ বছরের এক দীর্ঘ অন্ধকার অধ্যায়ের শেষে আলো দেখেছে ফরাজি পরিবার। এখন শুধু একটাই প্রার্থনা—জীবনের বাকি সময়টা যেন ভালোবাসার মানুষদের মধ্যেই কাটাতে পারেন সালাউদ্দিন ফরাজি।

ট্যাগ: নিখোঁজ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9