যশোর বোর্ডে পুনঃনিরীক্ষায় বেশি আবেদন পড়েছে ইংরেজিতে

২১ জুলাই ২০২৫, ০১:২০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০২:০০ PM
যশোর শিক্ষা বোর্ডে

যশোর শিক্ষা বোর্ডে © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯। বেশি আবেদন পড়েছে ইংরেজিতে ১৬ হাজার ১২৮। আগামী ১০ আগস্ট পুনঃনিরীক্ষার  ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের এসএসসি  পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯। ফলাফল প্রকাশের পরের দিন থেকে  পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনের  সময় নির্ধারণ করে দেয়া হয় সাতদিন। বোর্ডের প্রকাশিত মূল ফলাফলে যেসব শিক্ষার্থী কাঙ্খিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছে তারা সাত দিন সময় অর্থাৎ ১৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে। এ বছর ২৪টি বিষয়ে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, মোট আবেদনের মধ্যে  ইংরেজি প্রথম পত্রে ৮ হাজার ৬৪, ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৬৪, বাংলা প্রথম পত্রে ২ হাজার ১৭, বাংলা দ্বিতীয় পত্রে ২ হাজার ১৭, গণিতে ৬ হাজার ৮০৩, ভুগোলে ১ হাজার ১১৭, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০, হিন্দু ধর্মে ৩০৪,  উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫, বিজ্ঞানে ২ হাজার ১১৯, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮, পদার্থ বিজ্ঞানে ২ হাজার ৭০৮, রসায়নে ৩ হাজার ২৭২, জীব বিজ্ঞানে ২ হাজার ১৭৬, পৌরনীতিতে ২৯৯, অর্থনীতিতে ৫৯৯, ব্যবসায় উদ্যোগে ১৪৩,  হিসাব বিজ্ঞানে ৫০৫,  চারু ও কারুকলায় ২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫১৭, গাহর্স্থ্য বিজ্ঞানে ১২১, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩১০, ইতিহাসে ১ হাজার ২৬ ও আইসিটিতে ৯৭৩টি আবেদন পড়েছে ।

 পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যার যে প্রাপ্য ফলাফল সেটা নিশ্চিতকরণ হবে।

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬