লক্ষ্মীপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল, জনতার ধাওয়া 

১৭ জুলাই ২০২৫, ০৬:১৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৬:৩৯ AM
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের ৪ কর্মী নিহতের ঘটনাকে ঘিরে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল (বুধবার) রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ২নং পূর্ব দরবেশপুর ওয়ার্ডে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আকম রুহুল আমিনের বাড়ির সামনের সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে স্থানীয় জনতা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে তিন দফা হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের চার কর্মী নিহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬