এসএসসিতে ফেলের হতাশায় গাইবান্ধায় গলায় ফাঁস ৩ ছাত্রীর, বাঁচলেন একজন

১১ জুলাই ২০২৫, ১২:৫৩ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১১:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

গাইবান্ধায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার হতাশায় তিন ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন, অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর বিকেলেই ঘটনাগুলো ঘটে।

সদর উপজেলার বুড়িখামার গ্রামের তাসলিমা আক্তার দিশা গাইবান্ধা এনএইচ মর্ডান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন। এরপর তিনি স্বামীর বাড়ির ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিনে পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের লাবন্য খাতুনও পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজ বাড়িতে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রাণ হারান।

সাদুল্লাপুর উপজেলার রুম্পা আক্তারও একই কারণে আত্মঘাতী পদক্ষেপ নেন। তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যদের বরাত দিয়ে ঘটনাগুলো নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতা ও সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950