বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

০৯ জুলাই ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ১২:৫৩ AM
জব্দ করা মাদক ও চোরাই পণ্য

জব্দ করা মাদক ও চোরাই পণ্য © টিডিসি

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ জুলাই) দিনভর অভিযান চালিয়ে বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট-সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, চকলেট, সিটি গোল্ড পণ্যে ব্যবহারযোগ্য আইটেম, বিভিন্ন ধরনের ওষুধ এবং কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘পাচার চক্রকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন তৎপরতায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬