বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

২৭ জুন ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:২৯ PM
উদ্ধারকৃত পণ্য

উদ্ধারকৃত পণ্য © সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী বিশেষ অভিযানে বেনাপোল আইসিপি, ব্যাটালিয়ন সদর, আন্দুলিয়া এবং বেনাপোল বিওপি সংলগ্ন বিভিন্ন সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬৯ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও অবৈধ পণ্যের পাচার ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬