ফেনীতে ভারতীয় সিগারেটসহ ৫১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

০৭ জুলাই ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
অভিযানে জব্দ করা ভারতীয় সিগারেট

অভিযানে জব্দ করা ভারতীয় সিগারেট © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৭ জুলাই) সীমান্ত এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ উপায়ে দেশে আনা এসব জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ওষুধ ও হেয়ার অয়েল। অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিনিসপত্র রেখে পালিয়ে যায়। এ সময় এসব পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬