গত ২৪ ঘণ্টায় এক উপজেলাতেই ডেঙ্গু আক্রান্ত ৬৩ জন

০৭ জুলাই ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
হাসপাতালে ডেঙ্গু রোগীরা

হাসপাতালে ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ৩৪১ জন ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করান।সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।

তিনি বলেন, রবিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩ জনের। 
এর মধ্যে ১৩ জন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৭ জুলাই সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৯ হাজার ৪৪১ জন নারী, পুরুষ ও শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অবস্থায় ৩০ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬