অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

০৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন আবু সায়েম আকন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিচ্ছেন আবু সায়েম আকন © টিডিসি

সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলায় একটি কুচক্রী মহল ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সায়েম আকন বলেন, ‘দীর্ঘদিন ধরে সমাজে চলমান অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সোচ্চার থেকেছি। জনস্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অপকর্ম জনসমক্ষে তুলে ধরায় আজ তারা আমার চরিত্রহননের অপপ্রচারে লিপ্ত। বিশেষ করে, আওয়ামী ঘরানার কিছু দোসর বিএনপি ও এর অঙ্গসংগঠনে ঢুকে সংগঠনের আদর্শকে কলুষিত করার চেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধেও কথা বলায় তারা এখন আমার পেছনে লেগেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে চক্রটির রোষানলে পড়েছি। একদিকে বিদ্যালয়ের অর্থনৈতিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছি, অন্যদিকে এই পদকে ঘিরেই একটি চক্রান্ত শুরু হয়েছে। আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি এবং তাদের মদদপুষ্ট প্রতিপক্ষরা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত, মিথ্যা ও ভিত্তিহীন।’

আবু সায়েম আরও বলেন, ‘অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি রাজনৈতিকভাবেও দুর্বল করতে চাইছে তারা। তবে এসব ষড়যন্ত্রে আমি বিচলিত নই। জনগণই সত্যের পক্ষে আছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। সব অপকর্মের বিরুদ্ধে আমার এই অবস্থান অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দলীয় নেতা আবু সায়েম আকনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950