প্রবাসী স্বজনের লাশ নিতে গিয়ে নিজেরাও হলেন লাশ

০৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও মৃত্যুবরণকারী প্রবাসী

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও মৃত্যুবরণকারী প্রবাসী © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী রুবেলের লাশ ঢাকা থেকে নিয়ে বাড়িতে ফেরার পথে তার দুই স্বজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স লড়ির পিছনে ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সে থাকা লাশের দুই স্বজন নিহত হন।

আজ শনিবার (৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় এ ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সাকলাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিমানবন্দর থেকে লাশ নিয়ে ফেরার পথে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি একটি লরীর পিছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের ভাই চট্রগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাবুল মিয়াকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়া মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মোঃ সাকলাইন বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬