শাপলা তুলতে গিয়ে ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

০৪ জুলাই ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ PM
ফুটে আছে শাপলা

ফুটে আছে শাপলা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো স্থানীয় আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার ছোট বোন জিন্নাত (৮)। দুই শিশুই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, হোসাইন ও জিন্নাত প্রায়ই ওই ডোবায় শাপলা তুলতে যেত। বৃহস্পতিবার দুপুরে তারা শাপলা তুলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত ঘরে না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন শুক্রবার সকালে ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানের ঘোষণা চাকরিপ্রত্যাশীদের

নিহতদের খালা ইয়াসমিন বেগম বলেন, ‘ওই ডোবায় ওরা আগেও অনেকবার শাপলা তুলেছে। কিন্তু এবার আর ফিরে এলো না।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘আমরা বৃহস্পতিবার কোনো তথ্য পাইনি। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬