জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২৯ জুন ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জামালপুরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গভীর রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে নিহতের স্ত্রী ও স্বজনদেরও মারধর করা হয়।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত দুইটার দিকে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আব্দুর রহিম (৫০) কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় লোকজন জানান, রাতের অন্ধকারে ১০-১২ জনের একটি দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘরের ভেতর থেকে ডেকে বাইরে আনে। পরে বাড়ির উঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে। তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।

আরও পড়ুন: ৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবন ঘেরাও

খবর পেয়ে সকালে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তাদের চিহ্নিত ও আটক করতে অভিযান চলছে।

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬