ধর্ষণ মামলায় কৃষকদল নেতা কারাগারে, দলীয় পদ স্থগিত

২৪ জুন ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:৩৫ AM
বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন

বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন © টিডিসি

ধর্ষণ মামলায় যশোরের বেনাপোল পৌর কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে তাকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আসামী জসিম উদ্দীন বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোর শহরের শংকরপুর এলাকার এক নারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে জসিমের পরিচয় হয় প্রায় পাঁচ মাস আগে। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং প্রেমের সম্পর্কে জড়ান তারা। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে রাজি হন ওই নারী। পরবর্তীতে তারা বেনাপোলের ডায়মন্ড হোটেল, ঝিনাইদহে এক আত্মীয়ের বাড়ি এবং যশোর শহরের হোটেল শাহনাজে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

ভুক্তভোগীর অভিযোগ, শারীরিক সম্পর্কের পর জসিম বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। সর্বশেষ ২৩ এপ্রিল যশোর আইনজীবী সমিতি এলাকায় সাক্ষাতে ওই নারীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন জসিম। এরপর তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে তাকে বহিস্কার করা হবে।

এ বিষয়ে যশোরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক বলেন, ধর্ষণ মামলায় জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শহরের শংকরপর এলাকার এক নারী তার বিরুদ্ধে  ধর্ষণ মামলা করেছে। জসিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানো হয়।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9