একযোগে ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

২৩ জুন ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
লোগো

লোগো © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তিন পরিদর্শকসহ (ইন্সপেক্টর) পুলিশের ৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (২২ জুন) রাতে জেলা পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়। 

অফিস আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর এবং নবীনগর থানার ওসিদের বদলি করা হয়েছে। তাদের মধ্যে বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীগরের ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মোটরসাইকেলে এসে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই …
  • ০২ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল 
  • ০২ নভেম্বর ২০২৬
২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬