টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৫

২২ জুন ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
দুই পক্ষের সংঘর্ষ

দুই পক্ষের সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টিকটক ভিডিও নিয়ে অপব্যাখ্যা এবং ভুল বোঝাবুঝির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাত ১০টার পর উপজেলার সদর এলাকার কৃষি ব্যাংকের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন, ১০ নং ওয়ার্ড গোকর্ণ ইউপি সদস্য মাশুকুর রহমান,  জামাল উদ্দিন (৫৫), মো. রনি (৩০), একরাম মিয়া (১৮), আজাদ (৩৩), আরিফুল ইসলাম (১৯) ও নারীসহ আরও অনেকে। তাদের মধ্যে মাশুকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।   

স্থানীয় সূত্রে জানা যায়, আশুরাইল গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তৃষা ও কুলিকুণ্ডা গ্রামের আবির একসঙ্গে একটি টিকটক ভিডিও তৈরি করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তৃষার পরিবারের নজরে আসে।
আবিরের মুখাকৃতি নুরপুর গ্রামের আকরাম নামের এক যুবকের সঙ্গে মিলে যাওয়ায় তৃষার বাবা জামাল উদ্দিন ও তার অনুসারীরা ভুল করে আকরামকে অভিযুক্ত করে। পরে তাকে রাস্তায় পেয়ে মারধর করে বাড়িতে আটকে রাখে।

খবর পেয়ে আকরামের স্বজনরা গিয়ে জামাল উদ্দিনের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে জামাল উদ্দিনের স্ত্রীও গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9