এনজিওর ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক

১৯ জুন ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি

গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় অবস্থিত ‘নিশান স্বাস্থ্য উন্নয়ন আয়না হাটি পরিবেশ এমরান’ নামে একটি এনজিও গ্রাহকদের সঙ্গে কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

ভুক্তভোগী এক নারীর মামলার প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে অভিযোগের সত্যতা মেলে বলে নিশ্চিত করেছেন পিবিআই হবিগঞ্জের পরিদর্শক পীযূষ দেবনাথ।

প্রতিষ্ঠানটি প্রতি মাসে লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত নেয়। কিন্তু হঠাৎ করেই এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়।

এতে মূলধন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত গ্রাহক। তারা দ্রুত আইনি পদক্ষেপ ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

পিবিআই জানিয়েছে, তদন্ত প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬