যশোরে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

১৯ জুন ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
ইউসুফ আলী

ইউসুফ আলী © টিডিসি সম্পাদিত

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত ইউসুফ আলী (৪৫) নামে আরও একজন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইউসুফ আলী মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ নামের এক ব্যক্তি শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরপর তার শরীরে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যেতে শুরু করে। এ অবস্থায় চিকিৎসকরা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। বুধবার দুপুরে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ রিপোর্ট পাঠায়, যেখানে ইউসুফের করোনা পজিটিভ ধরা পড়ে। তবে করোনার চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান

এর আগে বুধবার (১৮ জুন) ভোরে যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন (৬৮) নামে একজন মারা যান।  

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage