ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১৮ জুন ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীরা ভিড়

নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীরা ভিড় © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  তাওহীদ (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।      

নিহত তাওহীদ  উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তাওহীদ একটি রিকশাভ্যানে করে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তুষ বোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানের একপাশ ঘেঁষে চলে যায়। এতে তাওহিদ ট্রাকের নিচে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬