ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

১৭ জুন ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
দুর্ঘটনার পর খাদে পড়ে যায় ট্রলিটি

দুর্ঘটনার পর খাদে পড়ে যায় ট্রলিটি © টিডিসি ফটো

কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির চাপায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান মুন্না নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত যুবক মনিরুজ্জামান এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে রাজারহাটের নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, আজ সকাল ১১টার দিকে নাজিমখান বাসা থেকে মোটরসাইকেল যোগে বাহির হওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলিটি খাদে পড়ে যায়। 

সম্প্রতি নিহত মনিরুজ্জামান মুন্নার সাথে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিস্ট্রার হয়েছিল। আগামী শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য ছিল বলে জানা যায়। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬